দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে কোনো নাগরিক হয়রানির শিকার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মো. জুলফিকার আলী হায়দার বলেন, পুলিশের আচরণে পরিবর্তন আনার চেষ্টা চলছে। পুলিশ জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারেনি। থানায় মামলা বা জিডি করতে গিয়ে কোনো নাগরিক হয়রানির শিকার হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। দায়িত্বে অবহেলা কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও পেশাদার ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান রেঞ্জ ডিআইজি। পাশাপাশি বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা মোকাবিলায় বিশেষ সেল গঠনের কথা বলেন তিনি। ওই সেলের মাধ্যমে অপরাধের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
গণমাধ্যমের সঙ্গে পুলিশের তথ্য আদান-প্রদানের ঘাটতি দূর করতে বরিশাল রেঞ্জ ডিআইজির মিডিয়া উইংয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিটি জেলায় একজন করে ভোকাল পার্সন থাকবেন, যিনি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য দেবেন।
সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমকে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে হবে। পুলিশের কোনো অনিয়ম বা ব্যর্থতা থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যে আই